SellInfinity শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে একটি স্বচ্ছ রিফান্ড ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পরিচালনা করে।
পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে পণ্যটি পরীক্ষা করে দেখতে হবে। এই সময়ের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে ড্যাশবোর্ড থেকে সংশ্লিষ্ট অর্ডারে Dispute (বিরোধ) ওপেন করতে হবে। ক্রেতা ডেলিভারি কনফার্ম না করা পর্যন্ত প্ল্যাটফর্মের কাছে বিক্রেতার পেমেন্ট সুরক্ষিত অবস্থায় থাকে।
বিরোধ দায়েরের পর আমাদের প্রতিনিধি উভয় পক্ষের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় ছবি/প্রমাণ পর্যালোচনা করে সর্বোচ্চ ২৪-৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে। রিফান্ড অনুমোদিত হলে ক্রেতার মূল পেমেন্ট মেথডে (বিকাশ, নগদ বা ব্যাংক) সরাসরি অর্থ ফেরত পাঠানো হয়।
কোনো অর্ডার নিয়ে সমস্যা হচ্ছে?
সরাসরি আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।